ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ইংরেজি।

 

ইংরেজি আমাদের শিখতে হবে কারণ দুশো বছরের পরাধীনতা, এই ভাষা আজ বাংলা ভাষার অন্দরে ঢুঢুকে পড়েছে। ইংরেজি একটি সহজ ভাষা, বাংলার মত কঠিন নয়। আর এই 5+ বয়সের শিশুরা খুব সুন্দর ভাবে যাতে এই ভাষা শিখতে ও লিখতে পারে তার জন্য আমার এই প্রয়াস।
বাংলার যেমন " অ থেকে   ঁ        পর্যন্ত  50 টি বর্ণ আছে। এছাড়াও যুক্ত বর্ণ তৈরি করে ব্যবহার করা হয়, এবং স্বর চিহ্ন ও ব্যাঞ্জন চিহ্ন আছে। ইংরেজি তে ছাব্বিশ টি বর্ণ আছে, এই ছাব্বিশ টি বর্ণের মধ্যে A/ E/ I / O / U এবং Y ও W শব্দ গঠনে ব্যবহার করা হয়। আমরা যারা বড় বয়সে শিখেছি এদের ভাওয়েল ও সেমি ভাওয়েল বলে। কারণ Y ও W শব্দের মাঝে ও শেষে বসলে ভাওয়েল বলা হয়। এগুলো ভাওয়েল সেমি ভাওয়েল এবং বাকি কনসনেন্ট এসব এই 5 + শিশু দের বোঝানোর দরকার নেই। এই গুলো ছাড়া যে ইংরেজি শব্দ লেখা যায় না, সেটা জানলেই হবে। এবার আসুন কীভাবে সহজে আমরা শেখাব।
এটা চেয়ারের ছবি, প্রতি বাড়িতে বিদ্যালয়ে আছে। আমার বাঙালি এর বাংলা ভুলে গেছি, কেদারা কেউ বলি না, সকলেই 'চেয়ার'বলি। এটা ইংরেজি কথা এরকম অনেক জিনিস পত্র আছে যার বাংলা আমরা বলি না। এখানে একটা কথা বলি ইংরেজি বর্ণ মালা প্রথমেই পরপর বলতে বা লিখতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। শিখতে শিখতে সে এক সময় পরপর বলতে বা লিখতে পাএরবে, সহজে বাড়িতে বা বিদ্যালয়ে আমরা যে সব কথা ইংরেজিতে বলি সে গুলো ইংরেজি তে লেখা ও সেখান থেকে বর্ণ শেখা যায় অতি সহজেই। এবার আমরা এই চেয়ার বনান টা লিখি। CHAIR এখানের বর্ণ গুলো আলাদা করে লিখি।
C                H                    A                  I                   R
-----------------------------------------------------------------------------------------------------------------------------------—--——
এবার দের ছোট হাতের গুলো দিয়ে। এখানে বলে রাখা দরকার ছোট হাতের " a" এটি ছাপানোর বর্ণ এটা লেখার জন্য নয়। O( এরকম তবে ফাঁকা থাকবে না। একটানে লিখতে হবে।
এবার ছোট হাতের গুলো দিয়ে চেয়ার বানান লিখি।
Chair =   c          h              a             i           r
------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
এই ছবিতে কাপ প্লেট আছে, আমরা এদের বাংলা পেয়ালা ও থালা বলি না। তাহলে ঐ চেয়ার বানান এর মত এখানেও শিখি ও লিখি। CUP ও  PLAT
C   u    P       P     L    A      T
--------------------------------------------
---------------------------------------------
c           u            p                 P           l    a      t
------------------------------------------------------------------
-------------------------------------------------------------------



Comments

Popular posts from this blog

শিক্ষার প্রথম ধাপ বর্ণ পরিচয়।

নতুন ব্লগ অনু পাঠশালার উদ্দেশ্য

প্রাক প্রাথমিকের বাংলা ।