বাংলা শব্দ তৈরির কৌশল। ( প্রাক প্রাথমিকের জন্য)
প্রথমেই বলে রাখি যিনি পড়াচ্ছেন বিশেষ করে মা, কারণ মা হচ্ছেন গৃহ পরিবেশে শিশুর প্রথম এবং প্রধান শিক্ষক। জানা দরকার শব্দ কিভাবে তৈরি হয়। এই শিশুদের কতটুকু শেখানো যাবে ইত্যাদি। আমরা জানি দুই তার থেকে বেশি বর্ণ পাশাপাশি বসে অর্থ পূর্ণ মনের ভাব প্রকাশ করলে শব্দ তৈরি হয়েছে। এই কথাটা নিজে জানবেন শিশু কে বোঝাতে যাবেন না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, বেশ কিছু বর্ণ আছে যেগুলো শব্দের প্রথমে বসে না। আবার কিছু বর্ণ আছে যা শব্দের মাঝে বা শেষে ব্যবহার হয় না। এখানে কিছু উল্লেখ করছি, যেমন অ, আ, শব্দের মাঝে ব্যবহার করা হয় না। আবার ঙ, ঞ, ণ, ড়, ঢ়, য়, ইত্যাদি শব্দের প্রথমে বসে না। আর এদের যুক্ত বর্ণ বর্জিত শব্দ লেখার অভ্যাস করবে। কোন মতে যুক্ত বর্ণ ব্যবহার করা যাবে না। পড়ানোর সময় যিনি শিশুকে শেখাচ্ছেন তাকে সতর্ক থাকতে হবে। শব্দ লেখোর পরিবর্তে কথা লেখ। আমি কিছু দুই বর্ণের কথা এখানে দিলাম। যেমন আম, আল, আন, আর, আজ, আখ, ইত্যাদি। এভাবে তিনটি বর্ণ দিয়ে শব্দ তৈরি করা। কমল, আসন আনব, আসল, ইত্যাদি। হাতের লেখার জন্যে অনেক বই আছে তাতে এরকম অনেক শব্দ দেওয়া আছে। এছাড়া আপনি স্লেট পেনসিল খাতা কলম কিনতে পারে...