ক্ষুদে শিক্ষার্থীদের জন্য বাংলা।

 

আজ তিন বর্ণ দিয়ে কথা বা শব্দ তৈরি করা।.   কর্ম পত্র
  দেখে দেখে লেখো।
অনেক       অশেষ      অসীম    আনিল
------------------------------------------------------------------------------------------------------
অধীর       অধীন       অনল      অদল
-----------------------------------------------------------------------------------------------------
এবার নিজে তৈরি করি।  ( স/ম/ অ/ ধ/ র/
দে/ খা/ জা/ না/ চী/ ন/ ঝো/ চ/ ল/ ট/ ঢে/ ব/ভ/য়) একটা করে দেওয়া হল। "অসম"
এবার নিজে কর, বলে দিই এখানে সব কথা তিন বর্ণের এবং প্রথম বর্ণ অ দিয়ে শুরু করতে হবে, আর একই বর্ণ দু তিন বার ব্যবহার করা যাবে।
------------------------------------------------------------------------------------------------------
এবার "আ" দিয়ে চার টি কথা লেখ।
যেমন :- আসাম /
"ই" দিয়ে দুটি কথা লেখ।
 যেমন :- ইঁদারা /
"ঈ" দিয়ে দুটি কথা লেখ।
যেমন :- ঈশান /
এভাবে প্রতিটি বর্ণ দিয়ে কথা লেখান হবে।
উ দিয়ে = উট/ উঠান /

ঊ দিয়ে  =  ঊষা
এ দিয়ে =  এক /
ঐ দিয়ে=  ঐ একক ভাবে শব্দ রূপে ব্যবহার হয়। ঐরাবত /
ও দিয়ে = ওল /
ঔ দিয়ে = ঔষধ /
ক দিয়ে = কলম /
খ দিয়ে = খড় /
গ দিয়ে = গম /
ঘ দিয়ে = ঘর /
মনে রাখতে হবে "ঙ" এই বর্ণ টি শব্দের প্রথমে ব্যবহার করা হয় না। অর্থাৎ "ঙ" দিয়ে কোন শব্দ তৈরি করা যায় না।
চ দিয়ে = চল /
ছ দিয়ে = ছল /
জ দিয়ে = জল /
ঝ দিয়ে = ঝুল /
"ঞ" এই বর্ণ টি কোন শব্দের প্রথমে বসে না। এই বর্ণটি বেশিভাভাগ সময়ে যুক্ত বর্ণ তৈরি করতে ব্যবহার করা হয়।
ট দিয়ে = টগর
ঠ দিয়ে = ঠগ
ড দিয়ে = ডর
ঢ দিয়ে = ঢল
"ণ" এই বর্ণ টি শব্দের প্রথমে বসে শব্দ তৈরি করে না।
ত দিয়ে = তর / তিমি
থ দিয়ে = থর
দ দিয়ে = দল
ধ দিয়ে = ধর
ন দিয়ে = নর
প দিয়ে = পল
ফ দিয়ে = ফল
ব দিয়ে = বর / বাঘ
ভ দিয়ে = ভয়
ম দিয়ে = মন
য দিয়ে = যক
র দিয়ে = রক
ল দিয়ে = লব
ষ দিয়ে = ষোল
শ দিয়ে = শর
স দিয়ে = সর / সিংহ
হ দিয়ে = হর / হাতি
বাকি য়/ ড়/ ঢ় / ৎ এই বর্ণ গুলো শব্দের প্রথমে বসে না। আর ং /  : /    ঁ    এ গুলো চিহ্ন রূপে ব্যবহার করা হয়।



Comments

Popular posts from this blog

শিক্ষার প্রথম ধাপ বর্ণ পরিচয়।

নতুন ব্লগ অনু পাঠশালার উদ্দেশ্য

প্রাক প্রাথমিকের বাংলা ।