পাঠ শুরু করতে প্রথম লাগে বর্ণ পরিচয়। আমরা অনেকেই শিশু শিক্ষার্থী কে বর্ণ পরিচয় করাতে বসে, অ, আ, ই, ঈ, উ, ঊ, ইত্যাদি পর পর শেখাই। না পারলে শাস্তি দিতে শুরু করে দিই, কিন্তু এটা পদ্ধতি নয়। আগে শিশুর চেনা শব্দ থেকে বর্ণ গুলো আলাদা করে শেখালে সে তাড়াতাড়ি শেখে। আ, আগে বলা যাবে না এরকম কোন নিয়ম কোথাও নেই বা "ক" আগে শেখা যাবে না এরকম কোন নিয়ম কোথাও নেই। প্রতিটি শিশু "আম" দেখেছে বা "ভাত" শুনেছে এখান থেকেও বর্ণ শেখানো যায়। 'আম' সকলে দেখেছে এখানে 'আ' ও 'ম' এই দুটি বর্ণ নিয়ে আম লেখা হয়। যিনি শেখাচ্ছেন তিনি শ্লেটে লিখে আমের ছবি এঁকে দেখাতে পারেন। এবার লেখার ক্ষেত্রে এই ভাবে তার চেনা শব্দ ব্যবহার করে শেখালে তাড়াতাড়ি শেখে। এবার লেখার ক্ষেত্রে যে সব শিশু প্রথম লিখতে শেখে তাদের আঁকি বুঁকি কাটতে দিতে হবে। অর্থাৎ এভাবে লেখা শুরু করলে যে শিশু শিক্ষার্থী মোটেই লিখতে পারে না সেও শিখতে পারে।